2999 টাকার উপরে অর্ডার করলে পাচ্ছেন ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি

2999 টাকার উপরে অর্ডার করলে পাচ্ছেন ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি

সিররুল আসরার ( ওয়া মাজহারুল আনওয়ার ফিম ইয়াহতাজু ইলাইহিল আবরার)

Price:
৳460    ৳ 368.00

পেইজ:   296

ওজন:   0.3


প্রকাশক:   

Charge:
ঢাকা সিটির মধ্যে ডেলিভারি চার্জ 59 টাকা
ঢাকা সিটির বাইরে ডেলিভারি চার্জ 99 টাকা

لهِ الرَّحْمنِ الرَّحِيمِপ্রথম অধ্যায়পীরানে পীর দস্তগীর, গাউছুস সাকালাইন, বড়পীর হযরত আব্দুল কাদের জিলানী (র)-এর আবির্ভাবের পূর্বাভাসপরম করুণাময় ও অনন্ত কৌশলী সর্বশক্তিমান আল্লাহ্ পাকের করুণার শেষ নাই, কৌশলের সীমা নাই ও শক্তিরও পরিমাপ নাই। তাঁর প্রতিটি সৃষ্টির পিছনে রয়েছে পরম কৌশল ও রহস্যের হাতছানি। বিশ্বের প্রতিটি পদার্থ তাঁরই শ্রেষ্ঠত্রে স্বাক্ষর বহন করছে।আল্লাহ তায়ালা বেহেশতে হযরত আদম আলাইহিস সালাম-কে সৃষ্টি করে আলমে আরওয়াহ নামক প্রান্তরে অবস্থান করতে নির্দেশ দিলেন 8 পরম সুখ ও আনন্দের ভিতর হযরত আদম আলাইহিস সালাম-এর দিনগুজার হতে লাগল। আল্লাহ তায়ালার অসংখ্য নিয়ামতের শুকরিয়া আদায়ের নিমিত্তে সকল সময়ই তিনি মহাপ্রভুর গুণগান ও পবিত্রতা ঘোষণা করতে লাগলেন। একদিন আল্লাহ তায়ালা তাঁর পৃষ্ঠদেশে কুদরতের হস্ত বুলালেন। সঙ্গে সঙ্গে হযরত আদম আলাইহিস সালাম হতে কিয়ামত পর্যন্ত পৃথিবীতে জন্মগ্রহণকারী প্রত্যেক মানুষের আত্মা সৃষ্টি হয়ে দলে দলে বিচিত্র ভঙ্গিতে তাঁর সম্মুখে বিচরণ করতে লাগল। আদম আলাইহিস সালাম অগণিত অদৃশ্য আত্মার বিপুল সমারোহ ও কমনীয় রূপ অবলোকন করে অত্যন্ত আনন্দিত ও পরিতুষ্ট হলেন এবং সবিস্ময়ে আল্লাহ তায়ালার দরবারে আরজ করলেন- “হে বারে এলাহী! আমার সামনে অনিন্দ্য কান্তিধারী যে সকল মানবাত্মা পরমানন্দে খেলে বেড়াচ্ছে তারা কারা? কি তাদের পরিচয়? কেনই বা তাদেরকে বার বার দেখে আমার তৃপ্তি হচ্ছে না, যতই দেখি কেবল দেখার অভিলাষ বেড়ে যাচ্ছে! দে দ্বীন দুনিয়ার মালিক! কেন আজ আমি নিজের মধ্যে এই ভাবান্তর লক্ষ্য করছি? কেন আমি আত্মহারা হি

সিররুল আসরারহযরত আদম আলাইহিস সালাম-এর এমন কাতরোক্তি শ্রবণ করে সর্বনিয়া আল্লাহ তায়ালা ইরশাদ করলেন- “হে আদম! তুমি যাদের দিকে সতৃষ্ণনয়নে চেয়ে রয়েছে, যাদের সৌন্দর্য চঞ্চলতা তোমাকে মুগ্ধ করেছে, তারা তোমার ঔরসজাত ভবিষ্যৎ বংশধরগণের পবিত্র আত্মার সারি । আজ তুমি তাদেরকে ভালভাবে চিনে রাখ। তোমার জীবনে একত্রীভূত অবস্থায় তাদেরকে দেখার সুযোগ আর আসবে না। আদম আলাইহিস সালাম তাকিয়ে দেখলেন, নবী ও রাসূলগণের আত্মার কাফেলা, অলি-আল্লাহগণের আত্মার কাফেলা, মুমিন-মুসলমানের আত্মার কাফেলা, খোদাদ্রোহী পাপিষ্ঠদের আত্মার কাফেলা, ছেলে-বুড়ো, যুবক-যুবতীর আত্মার কাফেলা- একের পর এক ঘুরে বেড়াচ্ছে এবং সুমধুর সুরে জিকির করছে।তিনি হঠাৎ লক্ষ্য করলেন যে, অলি-আল্লাহগণের আত্মার সারীর পুরোভাগে যে আত্মার রত্নটি নৃত্যচপল ছন্দে পথনির্দেশনা রচনা করে চলছে, তা অত্যন্ত সুন্দর, অভিশয় মনোহর ও চিত্তাকর্ষক। তিনি আল্লাহ ডায়ালার দরবারে পুনরায় মিনতি জানালেন, “হে করুণাময় আল্লাহ! তা আমার কোন সন্তানের রূহ?” তখন তায়ালা ইরশাদ করলেন, “খোশ-খবরী গ্রহণ কর । তোমার এই সন্তানের নাম মহীউদ্দিন আবদুল কাদের জিলানী নবুয়তের দরজা বন্ধ হবার পর পৃথিবীতে তার আবির্ভাব হবে। সে হবে বেলারেডের মর্যাদার অধিকারী ও মারেফাতের সর্বগুণে গুণান্বিত। সে হবে আউলিয়াকুল শ্রেষ্ঠ এবং আশেক বান্দা। সর্বোপরি তার পৃষ্ঠদেশে অঙ্কিত থাকবে আমার প্রিয় হাবীব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর পদচিহ্ন। সে সাধনার দ্বারা পবিত্র ইসলামের গৌরব ও মহিমাকে সঞ্জীবিত করে ভুলবে।" আল্লাহর এহেন নির্দেশ শ্রবণ করে আদম আলাইহিস সালাম সিজদায় পতিত হয়ে মহান পবিত্রতা বর্ণনা করলেন ।

Contact Us:
Inside Dhaka:
2-3 working days
Outside Dhaka:
3-5 working days
Cash on Delivery :
Available
Refund Rules:
Within 7 DaysView Policy
Payment: