ইসলামে সুফিবাদ, মরমীবাদ ও অধ্যাত্ত্ববাদ হলো ধর্মের মূল চাবিকাঠি যা আউলিয়া-কেরাম বিভিন্ন দেশে প্রচার করেছেন। আউলিয়া-কেরামের সুমহান মর্ম বাণী জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে সকলেই গ্রহণ করেন। কোরআন-হাদিসের শুধু জাহিরি বিদ্যার দ্বারা ইসলামের সার্বজনীন ভাব প্রকাশ পায় না এবং নফসের পরিশুদ্ধি হয় না । ফলে আত্মদর্শনও হয় না। এজন্য গুপ্তবিদ্যার প্রয়োজনীয়তা অপরিসীম। যারা নিজকে জানতে চিনতে বুঝতে চায়, ইসলামের আধ্যাত্ত্বিক মূল্যবোধ জানতে চায় এবং সর্বোপরি সৃষ্টিকর্তার প্রেমে মশগুল হতে চায় তাদের জন্য এই বই সহায়ক হবে আশা করি।
