2999 টাকার উপরে অর্ডার করলে পাচ্ছেন ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি

2999 টাকার উপরে অর্ডার করলে পাচ্ছেন ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি

সূফী দর্শন

Price:
৳400    ৳ 340.00

পেইজ:   240

ওজন:   1kg


ক্যাটাগরি:   

Charge:
ঢাকা সিটির মধ্যে ডেলিভারি চার্জ 59 টাকা
ঢাকা সিটির বাইরে ডেলিভারি চার্জ 99 টাকা

চিরজীবী ও চিরস্থায়ী পরম দাতা ও করুণানিধান মহান আল্লাহ্ যাত পাকের অপার অনুগ্রহে সকলের সম্মুখে, বিশেষত মুসলমান ভ্রাতৃবৃন্দের নিকট আমার ক্ষুদ্র প্রয়াস "সূফি দর্শন" উপস্থিত করতে পেরে মাবুদের দরবারে কোটি কোটি শুক্রিয়া আদায় করছি। তাসাউফের স্বরূপ, তাসাউফের উৎপত্তি, বিকাশ ও এর গুরুত্ব সম্পর্কে এ ক্ষুদ্র পুস্তকখানি কিঞ্চিৎ ধারণা প্রদান করতে সক্ষম হবে বলে আমি বিশ্বাস রাখি। বিগত সহস্রাধিক বছরের সৃফি দর্শনের মূল্যায়ন করার প্রয়াস এখানে করা হয়েছে। নিছক আদর্শপ্রীতির দ্বারা নয়, বরং কর্মময় বাস্তব জীবন ও জগতের স্বাভাবিক প্রতিবিম্ব হিসাবে ইসলামী জীবন-দর্শনের ধর্মীয় ভাবাদর্শ ও অভিজ্ঞতার দ্বারা "সূফি দর্শন"-এর মানসিকতাকে রঞ্জিত ও পুষ্ট করার ব্যাখ্যাদানে আমার প্রচেষ্টায় আন্তরিকতার অভাব রাখি নি। আজকের মুসলিম জগতে বস্তু ও মনের নিরপেক্ষ ও সাযুজ্যপূর্ণ মিলনের অভাব অত্যন্ত বেশি। সামগ্রিক মিলনের মাধ্যমে শান্তির বাস্তব নিশ্চয়তা বিধান ইসলামের প্রকৃত উদ্দেশ্য হলেও রাজনৈতিক অর্থনৈতিক তথা বস্তুময় প্রয়োজনের বাহ্যিক দিকের উপর মাত্রাতিরিক্ত গুরুত্ব প্রদান ও তৎসঞ্জাত মনোভাবকে আঁকড়ে ধরার জন্য জীবনের বিজ্ঞানসম্মত বাস্তবতাকে উপেক্ষা করা হচ্ছে এবং প্রকৃত মুমিনের অভাব সারা বিশ্বেই তাই এক অত্যন্ত সাধারণ ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। ইসলামী জীবন-ধারনের পরিপূর্ণ এই রূপ প্রতিষ্ঠা ও পুনরুজ্জীবন সম্ভব শুধুমাত্র বাহ্যিক ও অভ্যন্তরীণ-এই উভয় দিকের সামঞ্জস্যপূর্ণ মিলনের মাধ্যমে। তাই শরীরতত্ত্ব মনস্তত্ত্ব, বাস্তব অভিজ্ঞতা ও স্বাধীন চিন্তাকে ইসলাম উৎসাহ প্রদান করেছে। ধর্মীয় এসব অনুভূতি ও বাস্তবমুখিতা একমাত্র সূফি সাধকদের জীবনেই অধিকতর পরিস্ফুট হয়ে উঠেছে, যদিও বর্তমান জগতের জ্ঞান-বিজ্ঞানের বিভিন্ন প্রকার অগ্রগতির সাথে সামঞ্জস্য বিধান করে তা প্রবাহিত হতে পারছে না- হয় জীবনের বাস্তবতা ও ধর্মীয় চেতনার প্রতি গোঁড়ামির জন্য, নতুবা প্রকৃত কর্মবিমুখতার কারণে। ইসলাম জীবন-নির্ভর ও জীবনানুগ বিধান বলে জীবন থেকে পলায়ন-পরতা নয়, বরং জীবনই তাসাউফের উর্বর ক্ষেত্র। একথা স্মরণ রেখে যদি আজকের সূফি সাধকগণ সযত্ন প্রয়াসে সম্মুখে অগ্রসর হন, তবে শ্রেষ্ঠত্ব ও পূর্ণত্বের পদচিহ্ন রেখে যেতে পারেন তাঁরা এখনো এবং একমাত্র তাঁরাই পারেন অনীহা, অবিশ্বাস, হতাশাময় তথাকথিত বস্তু- নির্ভর, সমস্যা-সংকুল নগরকেন্দ্রিক সভ্য বিশ্বে ধর্ম ও বিজ্ঞানের নবতর মিলন সাধন করতে। এই চরম সত্য কথাটি যখন আমার মধ্যে উদ্ভাসিত হয়ে উঠলো, তখনি আমি এ-কে প্রকাশ করার সযত্ন প্রয়াস পেলাম।

Contact Us:
Inside Dhaka:
2-3 working days
Outside Dhaka:
3-5 working days
Cash on Delivery :
Available
Refund Rules:
Within 7 DaysView Policy
Payment: