2999 টাকার উপরে অর্ডার করলে পাচ্ছেন ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি

2999 টাকার উপরে অর্ডার করলে পাচ্ছেন ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি

প্রাচীন লোকসংগীত

Price:
৳350    ৳ 333.00

পেইজ:   215

ওজন:   1kg


প্রকাশক:   

ক্যাটাগরি:   

Charge:
ঢাকা সিটির মধ্যে ডেলিভারি চার্জ 59 টাকা
ঢাকা সিটির বাইরে ডেলিভারি চার্জ 99 টাকা

গর্ব করে বলা যায় আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশে লোকসংগীতের যে রূপ ও প্রকৃতি এমন মনোমুগ্ধকর, সাজানো, গোছানো লোকসংগীত পৃথিবীর অন্য কোনো দেশে আছে কি না আমার জানা নেই। যেখানে নেই কোনো কৃত্রিমতার ছাপ। আছে সুন্দর, সুশীতল, সাজানো, গোছানো মনমুগ্ধকর লোক সমৃদ্ধিতে ভরা। আমি লোকসংগীতের উপর ভীষণভাবে দুর্বল ছোটবেলা থেকেই। মুসলিম কট্টর পরিবারের জন্মের কারণে পারিবারিকভাবে সংগীতের সাথে আমার সম্পৃক্ততার কোনো সুযোগ হয়ে উঠেনি। আমার ব্যক্তিগত উদ্যোগ এবং মরহুম ওস্তাদ সামছুল হকের সহযোগিতায় ও অধ্যাপক বলাই চন্দ্র পালের হাতে সেই ১৯৬৪ সালে সংগীতের হাতে খড়ি আমার।


পরবর্তীতে ডিমের মতো আমাকে তা দিয়ে একজন শিল্পী বানিয়েছেন আজ এ জায়গায় এনেছেন, উত্তর বঙ্গের ভাওয়াইয়ার প্রাণ পুরুষ ভাওয়াইয়া যুবরাজ মোঃ কছিম উদ্দীন। আমি তাঁর কাছে সবচেয়ে বেশি ঋণী, কেননা তিনি আমার ওস্ত াদ বা গুরু না হয়েও আমার জন্য যা করেছেন তা কেউ কোনোদিন কারো জন্য করে না। সেই স্মৃতি ভোলার মতো নয় যা প্রতিনিয়ত আমাকে তাড়ানা দেয়। বলতে গেলে তিনি বন্ধু, বড় ভাই, সহযোগী যোদ্ধা হিসেবে বটবৃক্ষের মতো ছায়া দিয়েছেন দীর্ঘ ২৭টি বছর। তিনি সব সময় বলতেন 'আমি অনেক কিছু করে যেতে পারলাম না, যা করা উচিত ছিল তুই করিস অর্থাৎ ভাওয়াইয়া এবং লোকসংগীত নিয়ে কাজ করা দরকার। আজ জীবিত থাকলে ভীষণ ভীষণ খুশি হতেন এই বইটি হাতে পেয়ে। কারণ সীমিত আকারে হলেও তাঁর কথা আমি রাখতে চেষ্টা করেছি।


বাংলায় ছড়িয়ে ছিটিয়ে থাকা শত শত লোকসংগীতের বিশাল ভান্ডার উদ্ধার বা


সংগ্রহ করা আমার পক্ষে সম্ভব হয়নি। তবে ব্যক্তিগত উদ্যোগে কিছু কিছু গান


সংগ্রহ বা উদ্ধারের চেষ্টা করেছি মাত্র। যেভাবে লেখা বা উপস্থাপন করা দরকার,


হয়তো সেভাবে করতে পারিনি কারণ আমি কোনো জাত লেখক নাই বা আমার


কোনো অভিজ্ঞতাও নেই। লোকসংগীতগুলো ঠিকমতো উদ্ধার বা সংগ্রহ করতে


পারিনি তা আমার ব্যর্থতা, তবু যে লিখেছি তা আমার ধৃষ্টতা। ধৃষ্টতা হলেও যদি


সামান্য কিছু করে থাকি ঐটুকুই আমার পাওয়া আর তুষ্টি। এই বইটি প্রকাশ


হওয়ার পর কোনো পাঠক যদি কিছুটা হলেও লোকসংগীত সম্পর্কে জানতে


পারেন এ গর্ব সমস্ত পাঠক সমাজের। আর যদি ব্যর্থ হয়ে থাকি, তার দায়ভার


সম্পূর্ণ আমার।


বাংলাদেশে ও পশ্চিম বঙ্গের যে এলাকায় গিয়েছি, সে এলাকায় সংস্কৃতিকর্মীদের কাছ থেকে অতি অল্প হলেও জানার চেষ্টা করেছি। যেভাবে সংগ্রহ করা লিপিবদ্ধ করা উচিত ছিল সেভাবে হয়তো করতে পারিনি, তা অবশ্যই অক্ষমতা ও আমার জ্ঞানের অভাব। বাংলাভাষায় বিভিন্ন লোকসংগীত প্রচলিত থাকলেও প্রতিটি লোকসংগীতের একটি উৎপত্তিস্থল ও বৈশিষ্ট্য রয়েছে। তা পরবর্তীতে বিভিন্ন ভোগে বিভক্ত হয়ে সেই লোকসংগীত বিভিন্ন এলাকায় বিভিন্নভাবে প্রসার, প্রচার লাভ করেছে। সেজন্য যে কোনো লোকসংগীতের প্রাথমিক গঠন, ধরণ প্রকৃতি পরবর্তীতে পরিবর্তন হয়েছে বা পরিবর্তন করা হচ্ছে যার সঠিক ইতিহাস এখনো বেড়িয়ে আসেনি বা উদ্‌ঘাটন করা সম্ভব হয়নি।


যেভাবে লোকসংগীত সংগ্রহ করা উচিত ছিল, সময় ও অর্থের অভাবে আমার পক্ষে তা সম্ভব হয়নি। ঠিকমতো সংগ্রহ করতে পারলে বেরিয়ে আসত আরো অনেক প্রাচীন লোকসংগীত। জানি না কে কবে কেমন করে তা সম্ভব করবেন। কাজটি যে খুবই কঠিন তা বলার অপেক্ষা রাখে না। একদিন অবশ্যই বেরিয়ে


আসবে তাতে কোন সন্দেহ নেই।


লোকসংগীত মূলধারা থেকে আস্তে আস্তে ছিটকে পড়ছে বা ফেলানো হচ্ছে। কেননা আধুনিকীরণের নামে লোকসংগীতের আকীসুর, গায়কি ঢঙ, উপস্থাপনা দিন দিন পরিবর্তন করা হচ্ছে। এভাবে চলতে থাকলে একদিন হয়তো মানুষের মন থেকে, সমাজ থেকে, ইতিহাসের পাতা থেকে হারিয়ে যাবে আমাদের প্রাণের গান, গর্বের গান নিজেদের পরিচয়বাহী গান এই লোকসংগীত। লোকসংগীত রক্ষা করার দায়িত্ব আমার আপনার সবার। আর তার সময় এক্ষুনি।


শ্রদ্ধাচিত্তে স্মরণ করি, বাংলাদেশের লোকসংগীত সম্রাট মরহুম আব্বাস উদ্দীন, ভাওয়াইয়া নক্ষত্র মরহুম কাজী মকবুল হোসেন, ভাওয়াইয়া যুবরাজ মরহুম কছিম উদ্দীন, স্বর্গীয় হরলাল রায়, স্বর্গীয় মহেশ চন্দ্র রায়, মরহুম আব্দুল আলীম, মরহুম আব্দুল লতিফ, মরহুম শমশের আলী, স্বর্গীয় রবীন্দ্রনাথ মিশ্র সহ হারিয়ে যাওয়া শত শত লোকসংগীত নক্ষত্রদের। যাদের অক্লান্ত পরিশ্রমে আজ লোকসংগীত প্রতিষ্ঠা পেয়েছে। যারা মরেও বেঁচে আছেন আমাদের হৃদয় মাঝে। সমাজের প্রতিকূল অবস্থার মাঝেও তাঁরা নিয়মিত লোকসংগীতের ধারা বজায় রেখেছেন। না হলে হয়তো লোকসংগীত আজ এ পর্যায়ে আসত না।


আর একজনের কথা উল্লেখ না করলে হয়তো আমার আত্মা তৃপ্তি পাবে না। তিনি হলেন বাংলাদেশ টেলিভিশন ও বাংলাদেশ বেতারের প্রখ্যাত সংগীতশিল্পী বিশিষ্ট সুরকার ও সংগীত পরিচালক, আমার অকৃত্রিম বন্ধু বাবু অনন্ত কুমার দেব। তাঁর অনুপ্রেরণা আমাকে সাহস যুগিয়েছে প্রতিনিয়ত। প্রতি সপ্তাহের কাজের অগ্রগতি তাঁর দৃষ্টিগোচর না করলে হয়তো কথাই বলতেন না। শুধু তাই নয় তিনি অনেক গানের কথা স্মরণ করে দিয়ে উদ্ধারের রাস্তা খুঁজে দিতেন, যা হয়তো আর কারো কাছ থেকে কোনোদিন পাব কিনা জানি না। তাঁর অবদানের কথা আমার মানস পটে চির উজ্জ্বল হয়ে থাকবে।

Contact Us:
Inside Dhaka:
2-3 working days
Outside Dhaka:
3-5 working days
Cash on Delivery :
Available
Refund Rules:
Within 7 DaysView Policy
Payment: