2999 টাকার উপরে অর্ডার করলে পাচ্ছেন ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি

2999 টাকার উপরে অর্ডার করলে পাচ্ছেন ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি

ওলীগণের মৃত্যু নেই

Price:
৳150    ৳ 120.00

প্রকাশক:   

ক্যাটাগরি:   

Charge:
ঢাকা সিটির মধ্যে ডেলিভারি চার্জ 59 টাকা
ঢাকা সিটির বাইরে ডেলিভারি চার্জ 99 টাকা

আল্লাহ তায়ালার জন্য সমস্ত প্রশংসা যিনি জগত সমূহের মালিক। হাজারও দরূদ ও সালাম জানাই নূর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর দরবারে, যিনি খাতামুন নাবীয়্যিন, সায়্যেদুল মুরসালীন, অসংখ্য ও অগণিত মু'জিযার অধিকারী, যাকে আল্লাহ তায়ালা পবিত্র কুরআন শরীফে নূর ও জগতসমূহের রহমত বলে ঘোষনা করেছেন। সাথে সাথে সহস্র শ্রদ্ধা জানাচ্ছি সে সব মহান আধ্যাত্মিক সাধক তথা সুফিয়ায়ে কেরাম ও আউলিয়ায়ে কেরামগণকে যারা জীবনের-যাবতীয় সুখ-শান্তি, আরাম-আয়েশ, ভোগ বিলাস, চাওয়া-পাওয়া সম্পূর্ণ নিজের জীবনকে মহান প্রভুর সন্তুষ্টি ও মানব জাতির হেদায়েত ও কল্যাণের জন্য উৎসর্গ করে দিয়ে অনন্তকাল যাবত চিরস্মরণীয় হয়ে আছেন মানব হৃদয়ে। তাঁরা বিভিন্ন সময় বিভিন্ন ধরণের গোমরাহীতে নিমজ্জিত ও পথভ্রষ্ট মানুষকে হেদায়েত, আলো ও মুক্তির পথে আনার জন্য অবর্ণনীয় নির্যাতনের শিকার হয়েছেন। এমনকি, অনেকেই নিজের মহামূল্যবান জীবন দিতেও কুণ্ঠাবোধ করেন নি। মহান আল্লাহ তায়ালা খাতেমুন নাবীয্যিন, সায়্যেদুল মুরসালীন, অসংখ্য ও অগণিত মু'জিযার অধিকারী হযরত মুহাম্মদ সাল্লাল্লহু আলাইহি ওয়াসাল্লাম এর প্রিয়ভাজন বন্ধু ও নৈকট্য অর্জনকারী আউলিয়াগণকে অসংখ্য কারামাত তথা অলৌকিক ক্ষমতা প্রদান করে কিয়ামত পর্যন্ত তাঁর মনোনীত ধর্ম ইসলামের সত্যতাকে সুদৃঢ় করেছেন।


কুরআন শরীফ ও হাদিস শরীফে নবীগণ ও ওলীগণকে মহান আল্লাহ রাব্বুল আলামিন অমর হিসেবে ঘোষনা করেছেন। এই গ্রন্থখানিতে সে বিষয়ে আলোকপাত করা হয়েছে। কুরআন ও হাদিস দ্বারা প্রমাণ করা হয়েছে যে, ওলীগণ অমর অর্থাৎ তাঁদের মৃত্যু নেই। যদি ওলীগণের মৃত্যু না হয়, তবে নবী ও সাহাবীগণও অমর। অনেক আল্লাহর ওলী ইন্তেকালের পরেও মানুষকে বিভিন্নভাবে সাহায্য করার জন্য পৃথিবীতে আগমন করেন। এছাড়া রিজালুল গায়র বা রিজালে গায়ব (অদৃশ্য জগতের লোক) এর অস্তিত্ব বিদ্যমান রয়েছে। এরকম বিভিন্ন সত্য ঘটনা সূত্রসহ উল্লেখ করা হয়েছে। প্রয়োজন হলে দেখে নিতে পারেন। যে সমস্ত ঘটনা কোন কিতাব হতে সংগ্রহ করা হয়নি, তা কার মাধ্যমে পেয়েছি তার নাম ও ঠিকানাসহ লিখে দিয়েছি।


গ্রন্থটি সম্পাদনার ক্ষেত্রে যথেষ্ট ভূমিকা রেখেছেন আমার মুর্শিদ কেবলার সুযোগ্য সাহেবজাদা ও শরিয়তপুর জেলার সখিপুর থানায় অবস্থিত মাছুমীয়া দরবার শরীফের বর্তমান সাজ্জাদানশীন আল্লামা শাইখ মুফতি মোস্তার রেষা মাছুমা আল ওসমানী সাহেব। এছাড়া সম্পাদনার বিষয়ে মুন্সিগঞ্জ জেলার সিরাজদিখান থানায় অবস্থিত কাজীশাল দরবার শরীফের সাজ্জাদানশীন আল্লামা মুফতি সৈয়দ জাকারিয়া উদ্দিন জিলানী সাহেব এর ভূমিকা সবচেয়ে বেশী। অপরদিকে চাঁদপুর জেলার হাজীগঞ্জ থানায় অবস্থিত সাদরা দরবার শরীফের পরিচালক ড. মুফতি খাজা বাকিবিল্লাহ মিশকাত চৌধুরী সাহেবও গ্রন্থটি সম্পাদনায় বিশেষ ভূমিকা রেখেছেন। তাই তরিকতের এই তিনজন উজ্জল নক্ষত্রের প্রতি ধন্যবাদ জ্ঞাপন করছি এবং সেই সাথে তাঁদের নেক হায়াত কামনা করছি।


পরিশেষে গ্রন্থটি রচনা করতে যারা আমাকে উৎসাহ দিয়েছে তাদেরকে আমি কৃতজ্ঞতা জানাই। গ্রন্থটি রচনা করতে যে সমস্ত গ্রন্থের সাহায্য নিয়েছি, তা গ্রন্থপঞ্জিতে সন্নিবেশ করেছি। গ্রন্থটি প্রকাশে শব্দগঠন, বানান ইত্যাদি কাজে ভুল থাকা কোন অসম্ভব কিছু নয়। সে ভুলগুলো ক্ষমার দৃষ্টিতে দেখে পরামর্শ দেয়ার অনুরোধ রইলো। পরবর্তী সংস্করণে তা সংশোধন করবো ইনশাআল্লাহ। বইটির বিষয়ে আপনাদের মতামত একান্ত কাম্য। প্রয়োজনে ronychisty@yahoo.com এই ঠিকানায় ই-মেইল করলে খুশি হবো।

Contact Us:
Inside Dhaka:
2-3 working days
Outside Dhaka:
3-5 working days
Cash on Delivery :
Available
Refund Rules:
Within 7 DaysView Policy
Payment: