2999 টাকার উপরে অর্ডার করলে পাচ্ছেন ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি

2999 টাকার উপরে অর্ডার করলে পাচ্ছেন ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি

মুরাদুল মুরীদীন

Price:
৳240    ৳ 192.00

প্রকাশক:   

ক্যাটাগরি:   

Charge:
ঢাকা সিটির মধ্যে ডেলিভারি চার্জ 59 টাকা
ঢাকা সিটির বাইরে ডেলিভারি চার্জ 99 টাকা

 আল্লাহ্ পাকের ইচ্ছায় "মুরাদুল মুরীদীন" বা মুরীদের উদ্দেশ্য' কিতাব খানার বঙ্গানুবাদ মুদ্রণ ও প্রকাশনা সমাপ্ত হইল। কিতাবের প্রারম্ভে কিতাবের মূল লেখক হযরত মাওলানা শাহ্ কারামত আলী জৌনপুরী (রা)-এর জীবনীও অতি সংক্ষিপ্তভাবে আলোচনা করিয়াছি।


প্রকাশনার ব্যাপারে আমি একেবারেই অজ্ঞ। তদুপরী "মুরাদুল মুরীদীন"- এর মত অত বড় উচ্চমানের কিতাব অনুবাদ, মুদ্রণ ও প্রকাশনা দুঃসাহসিক প্রচেষ্টা ছিল বলিলে ভুল হইবে না। অনুবাদের ব্যাপারে আমি অত্র মুরাদুল মুরীদীন কিতাবের অনুবাদক মাওলানা সালাহউদ্দীন লস্কর ছাহেবকে হুবহু অনুবাদ করিতে অনুরোধ জানাইয়াছিলাম। তাহাতে হয়ত বা কোনো কোনো জায়গায় ভাষার সামঞ্জস্য থাকিবে না, এই ব্যাপারে পাঠকবর্গ ক্ষমাসুলভ দৃষ্টিতে দেখিবেন বলিয়া আশা করি। মূল কিতাবের সাথে অনুবাদের কোথাও গরমিল অথবা অন্যথা দেখিলে মেহেরবানী করিয়া অত্র প্রকাশককে জানাইলে অত্যন্ত কৃতজ্ঞ থাকিব।


"মুরাদুল মুরীদীন" কিতাব অনুবাদ ও মুদ্রণের ব্যাপারে আমাকে সর্ব প্রথম উৎসাহ ও এজাজত দিয়াছিলেন হযরত মাওলানা মুফতী কারী শাহ্ জাফর আহমদ ছিদ্দীকী জৌনপুরী পীর ছাহেব। পরবর্তী সময়ে আমার পিতা হযরত আলহাজ্জ মাওলানা আবুল হাছানাত মোঃ আবদুল হাই ছাহেব ও পীরে কামেল হযরত মাওলানা হাছান আহমদ আজফারী ছিদ্দীকী জৈৗনপুরী ছাহেব, মাওলানা এমরান ফাখেরী ছিদ্দীকী জৌনপুরী ছাহেব, মাওলানা হাছনাইন আহমদ আজফারী ছিদ্দিকী জৌনপুরী ছাহেব ও মাওলানা জালিছ মাহমুদ আজফারী

 ছিদ্দীকী জৌনপুরী ছাহেব আমাকে প্রকাশনার ব্যাপারে এজাজত, উৎসাহ ও খাছভাবে দোয়া করিয়াছিলেন।


আল্লাহ্ পাকের রহমতেই নানান প্রতিকূল অবস্থার মধ্যেও কিতাব মুদ্রণ ও প্রকাশনা সমাপ্ত হইল।


اللَّهُمَّ لَا أُحْصِي ثَنَاءَ عَلَيْكَ .


"হে আল্লাহ! আমি তোমার প্রশংসা করিব ইহা আমার পক্ষে সম্ভব নহে (আল্লাহ তায়ালার মহত্ব ও নিজের হেয়তা লক্ষ্য রাখিয়া)।"


মুদ্রণে ভুল ভ্রান্তি থাকা অস্বাভাবিক নয়, সে জন্য ক্ষমা প্রার্থী। ভবিষ্যতে আরো ভালো করিতে চেষ্টা করিব। অত্র মুরাদুল মুরীদীন কিতাবের এক জায়গায় লেখক আলহাজ্ব হযরত মাওলানা শাহ কারামত আলী জৌনপুরী (র) লিখিয়াছেন (২৭ পৃঃ, লাইন ১১-১২) "যে-ব্যক্তি কাহারো মুরীদ হইয়াছে অথচ তাহার মুর্শিদের সিলসিলা সম্বন্ধে কোনো খবর নাই সে ব্যক্তির মুরীদ হওয়া নিরর্থক"- এই উপদেশ পালন করিয়াই এই গুনাহগার (প্রকাশক) আমার মুর্শিদগণের তালিকা (শাজরায়ে তরিকায়ে নক্শবন্দিয়া মোজাদ্দে-দিয়া) যাহা সঠিকভাবে হযরত নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত পৌঁছিয়াছে তাহা শ্রদ্ধাভরে স্মরণ করিতেছি এবং লিপিবদ্ধ করিতেছি।


আমার পীর হযরত মাওলানা হাফেজ হোছাইন আহমদ আজফারী ছিদ্দীকী জৌনপুরী (র)।


তাঁহার পীর হযরত মাওলানা শাহ্ ছুফী হাফেজ মোহাম্মদ আবদুর রব ছিদ্দীকী জৌনপুরী (র)।


"


হযরত মাওলানা শাহ্ ছুফী হাজী হাফেজ আহমদ (র)।


তাঁহার পিতা আলহাজ্ব হযরত মাওলানা শাহ্ কারামত আলী জৌনপুরী (র)।


" হযরত মোজাদ্দেদ মাওলানা সাইয়েদ আহমদ বেরলবী (র)।


হযরত মাওলানা শাহ আবদুল আজিজ মোহাদ্দেছে দেহলবী (র)।


" তাঁহার পিতা হযরত মাওলানা শাহ্ ওলিউল্লাহ্ মোহাদ্দেছে দেহলবী (র)


তাঁহার পিতা হযরত মাওলানা শায়খ আবদুর রহিম (র)।


তাঁহার পীর হযরত শায়খ আবদুল্লাহ আকবরাবাদী (র)।


হযরত ছৈয়দ আদম বনুরী (র)।

Contact Us:
Inside Dhaka:
2-3 working days
Outside Dhaka:
3-5 working days
Cash on Delivery :
Available
Refund Rules:
Within 7 DaysView Policy
Payment: