সমস্ত প্রশংসা মহান আল্লাহ তায়ালার জন্য যিনি কুলকায়নাতের মালিক। অসংখ্য দরূদ ও সালাম হুজুর পাক সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর প্রতি যার উছিলায়, মহান আল্লাহ পাক সবকিছু সৃষ্টি করেছেন । সাথে সাথে অসংখ্য দরূদ ও সালাম, মহান আহলে বাইত-তথা-পাক পাঞ্জাতন, আলাইহিমুস সালাম-এর প্রতি যাদের অক্লান্ত পরিশ্রম ও ত্যাগের বিনিময়ে আমরা শান্তির ধর্ম ইসলামের নিয়ামত সমূহ লাভ করেছি। অতঃপর বিশিষ্ট ইসলামি চিন্তাবিদ, লেখক ও গবেষক, বিভিন্ন গ্রন্থের প্রণেতা, হাফেজ মুফতী আবু বকর সিদ্দীক হোসাইনী চিশতী সাহেব-এর রচিত মানাকিবে পাক পাঞ্জাতন, আলাইহিমুস সালাম, একটি তথ্য নির্ভর গবেষণাধর্মী বই । যাতে লেখক পূতপবিত্র আহলে বাইত-তথা-পাক পাঞ্জাতন, আলাইহিমুস সালাম-এর ফযিলত-মর্যাদা, মাহাত্ম্য ও গুণাবলী স্বপ্রমাণ উপস্থাপন করেছেন। সুতরাং বইটি অধ্যয়ন করলে রাসুলুল্লাহ সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর পূতপবিত্ৰ আহলে বাইত-তথা-পাক পাঞ্জাতন, আলাইহিমুস সালাম, অর্থাৎ-হয়রত মাওলা আলী, হযরত ফাতেমা, ইমাম হাসান ও ইমাম হোসাইন,আলাইহিস সালাম-এর গুণাবলী সম্পর্কে জানা যাবে। ফলে পাঠকের হৃদয়ে প্রশান্তি ও চক্ষু শীতল হবে। মহান আহলে বাইত আলাইহিস সালামের প্রতি আন্তরিক মহব্বত বৃদ্ধি পাবে। হৃদয়ে আহলে বাইত-তথা-পাক- পাঞ্জাতন, আলাইহিমুস সালাম-এর প্রেম জাগ্রত হবে। সর্বোপরি হৃদয়ে ঈমানী চেতনা বৃদ্ধি পাবে। সুতরাং-হোসাইনী মুসলমানদের প্রকৃত পরিচয় লাভ করা যাবে। পরিশেষে সত্যের ধারক- বাহক মহান আহলে বাইত -তথা- পাক-পাঞ্জাতন, আলাইহিমুস সালাম এর আত্ম-ত্যাগের চেতনায় উদ্বুদ্ধ হয়ে জীবন পরিচালিত করার জন্য মহান জাল্লাহ পাক যেন, আমাদের সকলকে তৌফিক দান করেন, সে প্রত্যাশা করি ৷ জামিন, আমি বইটির বহুল প্রচার ও প্রসার কামনা করছি । পীরজাদাঃ হযরত সৈয়দ ফাইয়াজ হাসান (বাবু) আল-হোসাইনী চিশী সাহেব। বড় শাহজাদা, আল-হোসাইনী দরবার শরীফ, হাবেলী বাড়ি । চেয়ারম্যান, অষ্টগ্রাম,সদর !
সমস্ত প্রশংসা মহান আল্লাহ তায়ালার জন্য যিনি রাসুলুল্লাহ সল্লাল্লাহু আলাইছি ওয়াসাল্লাম-এর আহলে বাইত-তথা-পাক-পাঞ্জাতন আলাইহিমুস সালাম-এ অসংখ্য নিয়ামতে, অগণিত গুণে গুণান্বিত করেছেন। মহান আহলে বাইত-তথা- পাক পাঞ্জাতন,আলাইহিমুস সালাম-এর শানে আল কুরআনে অসংখ্য আয়াত অবতীর্ণ করেছেন। মহান আল্লাহ পাক তাদেরকে পূতপবিত্র ঘোষণা করে,বিশ্ববাসীকে তাদের আদর্শ অনুসরণ করার জন্য নির্দেশ দিয়েছেন। মহান আহলে বাইত-ভা-পাক পাঞ্জাভন, আলাইহিমুস সালাম-এর প্রতি ভালোবাসা পরিপূর্ণ ঈমানের পরিচায়ক। সুতরাং-আহলে বাইত-তথা- পাক পাঞ্জাতন আলাইহিমুস সালাম-কে যারা ভালোবাসবে তাঁরাই প্রকৃত মু'মিন। তাঁরা জান্নাভে যাবেন বলে রাসুলুল্লাহ সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করেছেন। অতএব বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, লেখক ও গবেষক, বিভিন্ন গ্রহের প্রণেতা, হাফেজ মুফতী আবু বকর সিদ্দীক হোসাইনী চিশতী সাহেব, এর-রচিত মানাক্বিবে, পাক পাঞ্জাতন আলাইহিস সালাম, বইটি। একটি তথ্য নির্ভর গবেষণা পদ্ধতির আলোকে রচনা করেছেন। যা পাঠকদের মনের গভীরে সংরক্ষিত আহলে বাইত- তথা-পাক পাঞ্জাতন, আলাইহিমুস সালামের প্রতি ভালোবাসা জাগ্রত করবে । ঈমানী চেতনায় তাঁদের উদ্বুদ্ধ করবে। জান্নাতের পথ সুগম করবে।
একথা অনস্বীকার্য যে,মহান আহলে বাইত-তথা-পাক পাঞ্জাতন,আলাইহিমুস সালামের, অবদান ইসলামী-শরীয়তে চির অম্লান,চির ভাস্বর। মহান আহ বাইত-তথা-পাক পাঞ্জাতন, আলাইহিমুস সালাম-এর-সে অবদানের কথা মূলত স্বল্প পরিসরে কারো পক্ষে উপস্থাপন করা আদৌ সম্ভব নয় । তারপরও সম্মানিত লেখক ভার ক্ষুরধার লেখনির মাধ্যমে যথা সম্ভব কুরআন-হাদীসের আলোকে মহান আহলে বাইন্ড-তথা- পাক পাঞ্জাভান,আলাইহিমুস সালাম-এর ফজিলত, মর্যাদা- পাঠকদের সমীপে সংক্ষিপ্ত আকারে তুলে ধরেছেন। যা আমাদের সামাজিক, পারিবারিক, রাষ্ট্রীয় জীবনে এক অনন্য ভূমিকা রাখবে বলে আবার দৃঢ় বিশ্বাস । আমি অভ্র গ্রন্থের বহুল প্রচার ও প্রসার কামনা করি ।
পীরজাদাঃ মুফতী সৈয়দ মাইনুল হোসাইনী কাদেরী চিশতী (বাকের)-ঐতিহাসিক সুলতানশী হাবেলী, দরবার এ পিয়ারা, হবিগঞ্জ সম্পন্ন, সিলেট ।
