2999 টাকার উপরে অর্ডার করলে পাচ্ছেন ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি

2999 টাকার উপরে অর্ডার করলে পাচ্ছেন ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি

কোরআনের দর্শন

Price:
৳300    ৳ 279.00

পেইজ:   232

ওজন:   1kg


ক্যাটাগরি:   

Charge:
ঢাকা সিটির মধ্যে ডেলিভারি চার্জ 59 টাকা
ঢাকা সিটির বাইরে ডেলিভারি চার্জ 99 টাকা

১৯৬৯ সালে আমার লেখা 'মুসলিম দর্শনের ভূমিকা' প্রকাশিত হয়। এই গ্রন্থ রচনাকালে কোরআনের বৈপ্লবিক ও বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গির দিকে আমার মনোযোগ আকৃষ্ট হয়। তখন থেকে কাজের ফাঁকে ফাঁকে কোরআনের জীবন দর্শন সম্পর্কে ভাবতে শুরু করি এবং ১৯৭৮ সালের শেষের দিকে গবেষণার উদ্দেশ্যে ভারতে যাওয়ার পূর্বে প্রথম ও দ্বিতীয় অধ্যায় শেষ করি। পরে ১৯৭৯-তে আমি গবেষণার উদ্দেশ্যে ভারতে গমন করি। গবেষণার কাজ শেষ করে আবার অসমাপ্ত গ্রন্থটির রচনায় হাত দিই এবং গত রমজানে (১৯৮১) রচনার কাজ সমাপ্ত হয়।


কোরআনের মধ্যে গবেষণার প্রতি তাগিদসূচক যে-সব আয়াত রয়েছে সেগুলি আমাকে এ কাজে অনুপ্রাণিত করে। আমার 'কোরআনের দর্শন' তাই এক আন্তর প্রেরণা এবং দীর্ঘ দিনের চিন্তা-ভাবনার ফসল। তবে এ বিষয়ে আমার চিন্তা-ভাবনা শেষ করতে পেরেছি এ কথা বলতে পারি না, বরং এখন মনে হচ্ছে, এখন গ্রন্থটি রচনায় হাত দিলে আরও ভাল করা যেত। ভবিষ্যতে আমার চিন্তা এ বিষয়ে আরও পরিস্ফুট হবে বলে আমার বিশ্বাস। কারণ কোরআনুল হাকীমের মতো ঐশী গ্রন্থের মধ্যে যতবার ডুব দেওয়া যায়, ততবারই নতুন রত্নরাজি চোখে পড়ে। দৃষ্টান্তস্বরূপ বলা যায়, এই গ্রন্থ পরিসমাপ্তির পর আমার মনে নতুন একটি বিষয় উঁকি দিয়েছে : কোরআনে সমগ্র জগৎ যেন মানুষের সঙ্গে কথা বলছে। এই প্রেক্ষাপটে নতুন ভাবে এই গ্রন্থের মধ্যে নতুন সংযোজন কিংবা সুযোগ পেলে স্বতন্ত্র একটি গ্রন্থ রচনার ইচ্ছা রাখি।


এই গ্রন্থ রচনাকালে আমি কোরআনের মূল উদ্দেশ্যের দিকে নজর রেখেছি সর্বসস্তরের লোকের জন্যই কোরআন নাজিল হয়েছিল- এ কথা আমি বিস্মৃত হইনি। ফলে আলোচনাকে সকল শ্রেণীর পাঠকের নিকট বোধগম্য করার জন্য বলবার ভঙ্গি ও ভাষা যথাসম্ভব সহজ করবার প্রায়স পেয়েছি। তবে কোরআনের বিশিষ্ট জীবন-দর্শন পরিস্ফুট করার জন্য সর্বাত্মক চেষ্টার ত্রুটি করিনি- জটিল তুলনামূলক বিশ্লেষণের লোভ সংবরণ করেছি। এই গ্রন্থ রচনাকালে আমার প্রধান লক্ষ্য ছিল কোরআন কিভাবে মানুষকে সৃষ্টি বৈচিত্র্য ও জীবনের বিভিন্ন দিক সম্পর্কে ভাবিয়ে তোলে তা দেখিয়ে দেওয়া। কাজেই কোরআন মজীদ থেকে পর্যাপ্ত উদ্ধৃতি দিয়ে বিষয়বস্তু বোধগম্য করার চেষ্টা করেছি। আমার জ্ঞান-বিশ্বাসে আল্লাহর কালাম কোরআনুল মজীদের ব্যাখ্যায় একান্ত ব্যক্তিগত মতামত এড়িয়ে চলার চেষ্টা করেছি- কারণ সব সময় সতর্ক থেকেছি আমার নিজের কোন মনগড়া কথা যেন আল্লাহর নামে চালিয়ে না দিই।


গ্রন্থ পরিকল্পনাতেও আমি সহজ প্রক্রিয়া অবলম্বন করেছি। প্রথম অধ্যায় 'পূর্বাভাসে' কোরআন সম্পর্কে অপরিহার্য সাধারণ আলোচনায় নিয়োজিত হয়েছি। পরবর্তী অধ্যায়গুলিতে 'জ্ঞান দর্শন'; 'সৃষ্টি দর্শন'; 'সত্তা দর্শন'; 'সমাজ দর্শন'; 'নীতি দর্শন' এবং 'অধ্যাত্ম দর্শন'- এ কোরআনের জ্ঞান, সৃষ্টি বৈচিত্র্য, স্রষ্টার বিশেষত্ব, অস্তিত্ব, গুণাবলী এবং সৃষ্টির সঙ্গে আল্লাহর সম্পর্ক, সমষ্টিগত জীবনের বিধি বিধান, উত্থান-পতনের কারণ, নৈতিক জীবনের আদর্শ এবং সৃষ্টির আধ্যাত্মিকতা সম্পর্কে আলোচনা করেছি। আরবির বাংলা উচ্চারণের ব্যাপারে আমি প্রচলিত পদ্ধতি অবলম্বন করেছি।


পরিশেষে গ্রন্থ-রচনায় যে সব গ্রন্থকারের রচনা আমাকে সাহায্য করেছে তাঁদেরকে জানাই আমার আন্তরিক কৃতজ্ঞতা। যাঁরা গ্রন্থের পাণ্ডুলিপি প্রস্তুত করতে সাহায্য করেছেন এবং রচনা চলাকালে উৎসাহ দান করেছেন তাঁদেরকে জানাই আন্তরিক মুবারকবাদ। স্বল্প সময়ের মধ্যে এই গ্রন্থ প্রকাশের দায়িত্ব নিয়েছিলেন বন্ধুবর মো: শামসুল হক সাহেব- কাজেই প্রকাশনার সব কৃতিত্ব তাঁরই- তাঁকে জানাই আন্তরিক অভিনন্দন।


গ্রন্থের মধ্যে মৌল ধারণাগত কোন ত্রুটি-বিচ্যুতি পরিলক্ষিত হলে বিদগ্ধ পাঠক-পাঠিকাদের তা গ্রন্থকারকে জানিয়ে গ্রন্থের মান উন্নয়নে সাহায্য করতে অনুরোধ করছি। সর্বশেষে পরম করুণাময়ের নিকট প্রার্থনা করি, তিনি যেন এ ক্ষুদ্র প্রয়াসকে গ্রহণ করেন। আমিন।

Contact Us:
Inside Dhaka:
2-3 working days
Outside Dhaka:
3-5 working days
Cash on Delivery :
Available
Refund Rules:
Within 7 DaysView Policy
Payment: