মহান আল্লাহ রাব্বুল আলামীনের দরবারে হাজারো শোকর, অগণিত কৃতজ্ঞতা জ্ঞাপন করছি, যাঁর অসীম করুণার ফলশ্রুতি স্বরূপ সহৃদয় পাঠক ও পাঠিকাদের পবিত্র কর কমলে হুজ্জাতুল ইসলাম ইমাম গাজ্জালী (র)-এর "সিয়াম সাধনা ও শান্তির পথ" নামক পুস্তকটি তুলে দিতে পেরেছি।
রমজান মাসকে সামনে রেখেই আমরা বিশ্ববিখ্যাত এই মুজাদ্দেদের সিয়াম সাধনা ও শান্তির পথ কিতাবটি প্রকাশ করা হলো। বন্ধুবর সূফী মুহাম্মদ ইকবাল হোসাইন কাদেরী সাহেব পুস্তকটি বঙ্গানুবাদ আমাকে তাঁর কৃতজ্ঞতার পাশে আবদ্ধ করে ফেললেন। আমি মহান আল্লাহ তায়ালার দরবারে তাঁর হায়াতে তাইয়্যেবা কামনা করছি।
সত্যের সন্ধানী প্রতিটি মুসলমানের জন্য পুস্তকটি আলোকবর্তিকার ন্যায় কাজ দিবে। আল্লাহ প্রত্যেককে সত্য কবুল করার তওফিক দান করুন। সেই সাথে মূদ্রণজনিত কোন ভুল-ত্রুটি দৃষ্টিগোচর হলে আমাদের তা অবহিত করলে পরবর্তী সংস্করণে সংশোধন করে দেয়া হবে- ইনশাআল্লাহ।
