2999 টাকার উপরে অর্ডার করলে পাচ্ছেন ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি

2999 টাকার উপরে অর্ডার করলে পাচ্ছেন ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি

জীলান সূর্যের হাতছানি

Price:
৳80    ৳ 80.00

পেইজ:   78

ওজন:   0.1


ক্যাটাগরি:   

Charge:
ঢাকা সিটির মধ্যে ডেলিভারি চার্জ 59 টাকা
ঢাকা সিটির বাইরে ডেলিভারি চার্জ 99 টাকা

বিদায় জীলান । জন্মভূমি জীলান বিদায় ।
এবার বৃহত্তর জীবনের ডাক এসেছে। নিজেকে প্রস্তুত করতে হবে এবার। উচ্চতর দ্বীনি শিক্ষায় শিক্ষিত হতে হবে। তাই জন্মভূমি জীলানের মায়া ছেড়ে দূরে যেতে হবে এখন। বহু দূরে। বাগদাদে।
সেখানে খ্যাতনামা ওলামা ও মাশায়েখগণের বসবাস। তাঁদের নিকট থেকে হাছেল করতে হবে দ্বীনের এলেম। যে এলেমের সমতুল্য সম্পদ আর কিছু নেই পৃথিবীতে। শেষ নবী স. বিশ্ববাসীর জন্য রেখে গিয়েছেন সেই শ্রেষ্ঠতম সম্পদ,
এলেম।
সেই রসূলের স. রক্তধারা তাঁর শিরায় শিরায় প্রবহমান। দুনিয়ার আসক্তি কি তাঁকে মানায়? গতানুগতিক জীবনযাত্রায় লিপ্ত হওয়া কি তাঁর জন্য শোভনীয়? তিনি তো অন্য সকলের মতো নন। তিনি যে অসাধারণ। অনন্যসাধারণ।
বালক আবদুল কাদের র. মনস্থির করলেন, বাগদাদ যাবেন তিনি। পিতা জীবিত নেই। অনেক আগেই অনন্তলোকে পাড়ি জমিয়েছেন তাঁর পুণ্যাত্মা পিতা। তাই বৃদ্ধা মাতার সঙ্গে এ ব্যাপারে পরামর্শ করলেন আবুদল কাদের।
মা অনুমতি দিলেন। ঐ অতটুকু বালক। বুক খালি করে চলে যাবে। মায়ের মন ব্যথায় ভারাক্রান্ত হয়ে ওঠে। কিন্তু উপায় নেই। ছেলেকে বাগদাদ পাঠাতেই হবে। আরাম আয়েসের জীন্দেগীতো তাঁর জন্য নয়। আল্লাহপাক তাঁকে সৃষ্টি করেছেন বিশেষ এক উদ্দেশ্যে। আবদুল কাদের তাঁর সন্তান হলে কি হবে। সে যে জন্ম থেকেই আল্লাহ্পাকের অলি। আল্লাহ্র পথে তো তাকে ছেড়ে দিতেই হবে।
পথের সামান প্রয়োজন। জমানো সম্পদ তেমন নেই। যা ছিলো সব আবদুল কাদেরের সামনে হাজির করলেন বৃদ্ধা মাতা। মোটমাট আশিটি দীনার। গুণে দেখলেন আবদুল কাদের। চল্লিশটি দীনার সঙ্গে নিলেন। বাকী চল্লিশটি রাখলেন। তাঁর ভাইয়ের জন্য।
জীলান সূর্যের হাতছানি/ 



দিগন্তবিস্তৃত নিসর্গ কতো অপরূপ। উন্মুক্ত আসমানের নীলিমা কোন সুদূরে শেষ হয়েছে কে জানে? কখনো পাহাড়ী পথ। ককনো সমতল সুবিস্তৃত শষ্যভূমি। যে দিকে সৃষ্টি যায় সে দিকেই আল্লাহপাকের কতো সহস্র নিখুঁত নিশানা ।
কাফেলা এগিয়ে চলে। চলতে চলতে পরিশ্রান্ত হয়ে গেলে থামে। বিশ্রাম নেয়। বিশ্রাম শেষে আবার এগিয়ে চলে কাফেলা। অনেক দূরের পথ। বাগদাদ এখনো অনেক দূর। জীলান থেকে প্রায় চারশ' মাইল দূরত্ব বাগদাদের।
হামাদান অতিক্রম করলো কাফেলা।
এস্থান বিপদসংকুল। লুণ্ঠনকারী দুর্ধর্ষ দস্যুদের আনাগোনা এস্থানে বেশী। যে কোনো মুহূর্তে হামলা করতে পারে দস্যুদল। সন্তর্পণে দ্রুত পথ পাড়ি দেয় কাফেলা।
হঠাৎ ষাটজন দস্যুর এক বিরাট দল আক্রমণ করে বসলো অতর্কিতে। বনিকদল আতংকিত হয়ে পড়লেন। প্রতিরোধ করবার উপায় নেই। কাজাকিস্ত ানের দস্যু এরা । দুর্ধর্ষ। নিষ্ঠুর। সশস্ত্র।
দস্যুদল নির্বিবাদে কাফেলার সমস্ত মালামাল লুঠ করলো। বালক আবদুর কাদের একপাশে দাঁড়িয়েছিলেন। একজন ডাকাত প্রশ্ন করলো তাঁকে, 'কি আছে 'তোমার কাছে?'
আবদুল কাদের উত্তর দিলেন, 'চল্লিশটি স্বর্ণ মুদ্রা।
বালকের কথায় গুরুত্ব না দিয়ে ডাকাতটি চলে গেলো।
একটু পরে এলো আর একজন ডাকাত। সেও প্রশ্ন করলো, 'তোমার কাছে কি আছে বলো।
'চল্লিশটি স্বর্ণমুদ্রা।'- জবাব দিলেন আবদুল কাদের পূর্বের মতো। কিন্তু এ ডাকাতটিও তাঁর কথায় আমল দিলো না। সেও চলে গেলো একদিকে।
কিছুক্ষণ পর অন্য একজন ডাকাত এসে আবদুল কাদেরকে উদ্দেশ্য করে বললো, 'সর্দারজী ডাকছেন তোমাকে । চলো আমার সঙ্গে।
ডাকাতটির সঙ্গে তাদের সর্দারের সামনে হাজির হলেন আবুদল কাদের। সর্দার অত্যন্ত কর্কশ ভাষায় বললো, 'ঠিক করে বলো হে ছোকরা। কি আছে
তোমার কাছে?
'চল্লিশটি সোনার দীনার।' পূর্বের মতোই জবাব দিলেন তিনি।
সর্দান প্রশ্ন করলো, "কোথায় রেখেছো দীনারগুলো?'
আবদুল কাদের বললেন, 'আমার জামার আস্তিনের মধ্যে সেলাই করা আছে। সর্দারের হুকুম মতো আস্তিনের অভ্যন্তর থেকে ডাকতেরা বের করলো


Contact Us:
Inside Dhaka:
2-3 working days
Outside Dhaka:
3-5 working days
Cash on Delivery :
Available
Refund Rules:
Within 7 DaysView Policy
Payment: