2999 টাকার উপরে অর্ডার করলে পাচ্ছেন ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি

2999 টাকার উপরে অর্ডার করলে পাচ্ছেন ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি

এগারো সুরা

Price:
৳100    ৳ 100.00

পেইজ:   78

ওজন:   0.1


ক্যাটাগরি:   

Charge:
ঢাকা সিটির মধ্যে ডেলিভারি চার্জ 59 টাকা
ঢাকা সিটির বাইরে ডেলিভারি চার্জ 99 টাকা

নামাজ পড়ার প্রয়োজনে প্রত্যেকে কমপক্ষে আল কোরানের শেষ দশটি সুরা মুখস্ত করিয়া থাকেন। সুতরাং নামাজের সার্থকতা বৃদ্ধির জন্য সুরা কয়টির ভাবার্থ জানিয়া নেওয়া একান্ত প্রয়োজন। প্রয়োজনের গুরুত্ব উপলব্ধি করিয়া সূরা দশটির অনুবাদ ও ব্যাখ্যা সর্বসাধারণের অবগতির জন্য প্রকাশ করা হইল। সূরা কয়টি খুব ছোট। সুতরাং ইহাদের ভাবার্থ বুঝিয়া লইতে বেশি কষ্টকর হইবে না বলিয়াই মনে করি সবার প্রতি আত্মিক শুভেচ্ছা রহিল।

কোরান মানুষের বাস্তব জীবনের প্রতিচ্ছবি। কিন্তু অর্থ না বুঝিয়া পড়িলে জীবন রহস্য বুঝা যাইবে না এবং ভাল মন্দের প্রভেদ জ্ঞান তথা ফোরকান-জ্ঞান তথা সম্যক জ্ঞান অর্জিত হইবে না। সুতরাং বুঝিয়া পড়িবার ফজিলত অনেক বেশি।

'মদ' অর্থবহ সাংকেতিক চিহ্ন। কতটুকু সম্ভব, মদের অর্থ ভাষায় প্রকাশ করা হইল। ছোট মদ দীর্ঘস্থায়ী ভাব বহন করে এবং বড় মদ চিরস্থায়ী এবং সার্বজনীন ভাব বহন করে।

আল কোরানের বিশেষ বিশেষ শব্দের সম্যক সংজ্ঞা বর্তমান থাকিলে কোরান পাঠ সহজতর হইবে। সংস্করণে সংযোজিত হইল। সম্যক শব্দ সংজ্ঞাসমূহ জানা

                                                       أعُوذُ بِاللهِ مِنَ الْفَيْطَانِ توجهم

আমি আল্লাহর সহিত আশ্রয় লইতেছি (বা আশ্রয় সন্ধান করি) প্রস্তরাহত (বা বিচূর্ণিত) শয়তান হইতে।

আলোচনা : এই বাক্যটি কোরানে অতি গুরুত্বপূর্ণ একটি স্বর্গীয় আদেশ বাণীরূপে উল্লেখ করা হইয়াছে (১৬ : ৯৮) 'ফাইজা ক্বারা তাল কোরআন ফাসতাঈজ বিল্লাহ মিনাস্ শাইতানের রাজিম।' অর্থাৎ, অতএব, যখন কোরান পাঠ করো তাই তোমরা (তখন) প্রস্তরাহত শয়তান হইতে আল্লাহর সহিত আশ্রয় লও (বা আশ্রয় সন্ধান করো)। কোরানের এই নির্দেশের জবাবে আমরা উপর্যুক্ত রূপে বলিয়া থাকি : 'আমি আল্লাহর সহিত আশ্রয় সন্ধান করি প্রস্তরাহত শয়তান হইতে।' অবশ্য সকল মজহাবের লোকেরা ইহা একইরূপে পাঠ করেন না।

ব্যাখ্যা : ইহা আশ্চর্য একটি বাক্য, যাহাতে কোরানের দর্শন এবং ধর্মের দর্শন সংক্ষেপে এক কথায় মূৰ্ত হইয়া উঠিয়াছে। ইহা এত শক্তিশালী একটি ধনন্তরি বড়ির মতো যে, অন্তরকে রোগমুক্ত করিয়া মুক্তির দেশে পৌঁছাইয়া দিতে ইহার আমলই যথেষ্ট।

এই দুনিয়ার জিন্দেগি জাহান্নামেরই একটি জিন্দেগি। এই জীবন বহু প্রকার দুঃখ-কষ্টে ভরপুর। দৈহিক, মানসিক, সামাজিক, অর্থনৈতিক ইত্যাদি বহু প্রকার কষ্ট হইতে উদ্ধার লাভের জন্য মানুষ আশ্রয় সন্ধান করিয়া থাকে। কখনও ধনসম্পদকে আশ্রয়রূপে গ্রহণ করে, আবার কখনও-বা স্বাস্থ্য, ক্ষমতা, মান-মর্যাদা, আত্মীয়-স্বজন ইত্যাদি অনেক কিছুকেই অর্থাৎ বস্তুগত আশ্রয়কে বিপদমুক্তির আশ্রয় মনে করিয়া গ্রহণ করে। কিন্তু ইহাই আক্ষেপ যে, আল্লাহ ব্যতীত বস্তুর যে কোনো আশ্রয় তাহাকে এক জাহান্নাম হইতে


Contact Us:
Inside Dhaka:
2-3 working days
Outside Dhaka:
3-5 working days
Cash on Delivery :
Available
Refund Rules:
Within 7 DaysView Policy
Payment: