2999 টাকার উপরে অর্ডার করলে পাচ্ছেন ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি

2999 টাকার উপরে অর্ডার করলে পাচ্ছেন ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি

দ্যা সোল অব রুমী

Price:
৳850    ৳ 723.00

পেইজ:   368

ওজন:   0.5


ক্যাটাগরি:   

Charge:
ঢাকা সিটির মধ্যে ডেলিভারি চার্জ 59 টাকা
ঢাকা সিটির বাইরে ডেলিভারি চার্জ 99 টাকা

মাওলানা জালালুদ্দিন রুমীর আত্মানুসন্ধানী কিছু কবিতা এবং বিশেষ করে তাঁর অমর গ্রন্থ 'মসনবী'র নির্বাচিত অংশের সংকলন 'দ্য সোল অফ রুমী'। এর সংকলনকারী ও ইংরেজি অনুবাদক কোলম্যান বার্কস একজন আমেরিকান কবি। রুমীর ওপর গবেষণা করতে গিয়ে নিজেও বাস্তবে একজন সুফী হিসেবে খ্যাতি অর্জন করেছেন। তিনি আধুনিক সাহিত্যের ওপর প্রচুর পড়াশুনা করেন ক্যালিফোর্নিয়ার ইউনিভার্সিটি অফ বার্কেলি ও চ্যাপেল হিলে ইউনিভার্সিটি অফ জর্জিয়ায় দীর্ঘদিন শিক্ষকতা করেছেন। পিবিএস টেলিভিশনে কবিতা বিষয়ক দুটি ধারাবাহিক অনুষ্ঠান 'দ্য ল্যাঙ্গুয়েজ অফ লাইফ' () এবং 'ফুলিং উইথ ওয়ার্ডস' () এ নিয়মিত অংশগ্রহণ করে তিনি আমেরিকায় জনপ্রিয়তা অর্জন করেন।

কোলম্যান বার্কস ১৯৭৬ সালের আগে জালালুদ্দিন রুমীর নাম পর্যন্ত জানতেন না। তাঁর এক সহকর্মীর মাধ্যমে রুমীর আধ্যাত্মিক কবিতার পরিচয় ঘটলে তিনি তাঁর ভাবাবেশপূর্ণ কবিতার প্রেমে পড়েন। রুমীর কবিতার মর্ম অনুসন্ধান করার আগ্রহ তাঁকে সুফীবাদের অনুশীলন, সুফীদের সাহচর্য লাভ এবং ফারসি ভাষা পর্যন্ত আয়ত্ত্ব করতে হয়েছে।

রুমীর কবিতায় আধ্যাত্মবাদের গভীরতা তাঁকে এতটাই অনুপ্রাণিত করে যে, তিনি ত্রয়োদশ শতাব্দীর এই মহান সুফী সাধকের কবিতা অনুবাদ করার সিদ্ধান্ত নেন। সার্বক্ষণিক ভীতি ও অবিশ্বাসের অনিশ্চিত এই যুগে সান্ত্বনা লাভের ও সাহস না হারাবার যে দৃঢ়তা আমাদের প্রয়োজন, কোলম্যান বার্কস তা মর্মে মর্মে উপলদ্ধি করেছেন।

মুসলিম বিশ্বের প্রতি পাশ্চাত্যের সন্দেহ, ক্ষোভ ও অবিশ্বাস নিরসনে রুমীর কবিতা যে প্রলেপের কাজ করতে পারে তারই প্রমাণ নিউ ইয়র্কে টুইন টাওয়ার ধ্বংসের এক বছর পর ২০০২ সালে 'দ্য সোল অফ রুমী' প্রকাশিত হলে যুক্তরাষ্ট্রে গ্রন্থটির বেষ্ট সেলারে পরিণত হওয়া। সাত শতাধিক বছর আগের প্রাচ্যদেশীয় একজন সুফীর কবিতা পাশ্চাত্যে জনপ্রিয় করে তোলার কৃতিত্ব কোলম্যান বার্কস-এর।

Contact Us:
Inside Dhaka:
2-3 working days
Outside Dhaka:
3-5 working days
Cash on Delivery :
Available
Refund Rules:
Within 7 DaysView Policy
Payment: