2999 টাকার উপরে অর্ডার করলে পাচ্ছেন ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি

2999 টাকার উপরে অর্ডার করলে পাচ্ছেন ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি

বার মাসের আমল ও ফযিলত

Price:
৳350    ৳ 333.00

পেইজ:   608

ওজন:   1kg


ক্যাটাগরি:   

Charge:
ঢাকা সিটির মধ্যে ডেলিভারি চার্জ 59 টাকা
ঢাকা সিটির বাইরে ডেলিভারি চার্জ 99 টাকা

সমস্ত প্রশংসা সেই মহান রাব্বুল আলামীন'র জন্য, যিনি জ্বিন-ইনসানকে সৃষ্টি করেছেন তাঁরই ইবাদত করার জন্যে। অসংখ্য দুরূদ-সালাম পেশ করছি সেই মহামানবের প্রতি, যিনি পৃথিবীতে প্রেরিত হয়েছেন মানব জাতির শিক্ষক রূপে। স্মরণ করছি সেসব মহাপুরুষদেরকে যারা নবীর শিক্ষায় শিক্ষিত হয়ে স্রষ্টার বন্দেগী করে তাঁর নৈকট্য ও সন্তুষ্টি লাভে ধন্য হয়েছেন।


সাধারণত মানুষ আশায় কিংবা ভয়ে কোন কাজ করে থাকে। অর্থাৎ হয়তো পুরুস্কারের আশায় আমল করে থাকে অথবা শাস্তির ভয়ে। কোন আমলে কী পুরস্কার তা না জানলে আমলের প্রতি আগ্রহী হয় না পক্ষান্তরে কী কাজে শাস্তি আছে তা জানা না থাকলে তা থেকে বিরত থাকার প্রয়োজন অনুভব করে না। তাই নেক আমলের ফযিলত এবং বদ আমলের শাস্তি সম্পর্কে অবহিত ও জ্ঞাত হওয়া প্রত্যেক সচেতন মুসলমানের জন্য অপরিহার্য। এজন্যেই আল্লাহ তায়ালা পবিত্র কুরআনে এবং রাসূল হাদীস শরীফে নেক আমলের আকর্ষণীয় প্রতিদান আর বদ আমলের ভয়াবহ পরিণতি সম্পর্কে অসংখ্য স্থানে বিস্তারিত বর্ণনা দিয়েছেন।


আরবী, ফার্সী, উর্দুসহ বিভিন্ন ভাষায় এ বিষয়ের উপর বহু গুরুত্বপূর্ণ ও নির্ভরযোগ্য গ্রন্থ প্রণীত হয়েছে। এ সব গ্রন্থ হতে কিছু কিছু বাংলা ভাষায় অনূদিতও হয়েছে তবে তা পাঠকের প্রয়োজন ও চাহিদার তুলনায় স্বল্প। উপরে বর্ণিত বিভিন্ন ভাষায় প্রণীত সর্বজনগৃহীত নির্ভরযোগ্য গ্রন্থ সমূহ থেকে অতীব প্রয়োজনীয় বিষয় সমূহ নির্বাচিত করে সংকলন করেছেন- বিশিষ্ট লেখক হাফেজ মাওলানা মুহাম্মদ ওসমান গণি। এই সংকলনের নাম রাখা হয়েছে 'বার মাসের আমল ও ফযিলত'। পাঠকের প্রয়োজনীয়তা উপলব্ধি করে গ্রন্থখানা প্রকাশ করে বিজ্ঞ পাঠক মহলকে উপহার দেওয়ার উদ্যোগ গ্রহণ করেছি।


তৃতীয় প্রকাশের দ্রুত কপি শেষ হয়ে যাওয়ায় পাঠক সমাজে বইটির প্রবল চাহিদা অনুভব করে চতুর্থ বার প্রকাশ করা হল।


আশা করি গ্রন্থখানা হাতে পেয়ে পাঠক সমাজ আনন্দিত হবেন আর অধমের জন্য দোয়া করবেন।


পরিশেষে সকলের সহযোগিতা ও ক্ষমা সুন্দর দৃষ্টি কামনা করে মহান আল্লাহর দরবারে নিবেদন যেন তিনি সকল মুসলমানকে নেক আমল বাস্তবায়ন করার এবং বদ আমল পরিহার করার তৌফিক দেন। আমীন, বে উসীলাতে খাতামিন নাবিয়‍্যীন।

Contact Us:
Inside Dhaka:
2-3 working days
Outside Dhaka:
3-5 working days
Cash on Delivery :
Available
Refund Rules:
Within 7 DaysView Policy
Payment: