2999 টাকার উপরে অর্ডার করলে পাচ্ছেন ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি

2999 টাকার উপরে অর্ডার করলে পাচ্ছেন ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি

বিশ্ব নবী (হার্ডকভার)

Price:
৳500    ৳ 400.00

পেইজ:   479

ওজন:   0.2


প্রকাশক:   

ক্যাটাগরি:   

Charge:
ঢাকা সিটির মধ্যে ডেলিভারি চার্জ 59 টাকা
ঢাকা সিটির বাইরে ডেলিভারি চার্জ 99 টাকা

মুখবন্ধ'বিশ্বনবী' গোলাম মোস্তফার এক অনন্য সৃষ্টি। বাংলা সাহিত্যের প্রবাদপুরুষদের দখলি জমিনে সাহিত্যের পূর্ণরূপ অবয়বে সিরাতুন নববীকে তিনি উপস্থাপন করেছেন সাফল্যের ষোলোকলায়। 'বিশ্বনবী' কবি গোলাম মোস্তফার সিরাতকার ও গদ্যসাহিত্যে পারঙ্গমতার উজ্জ্বল দৃষ্টান্ত। বাংলার সাহিত্যজগৎ যখন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, মাইকেল মধুসূদন দত্ত, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, দীনবন্ধু মিত্র, রবীন্দ্রনাথ ঠাকুর, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, প্রমথ চৌধুরী, জগদীশ চন্দ্র বসু, স্বামী বিবেকানন্দ, সুকুমার রায়, জীবনানন্দ দাশদের মতো খ্যাতিমান কবি-সাহিত্যিকদের প্রভাবে একটি বিশেষ ধারার প্রতিষ্ঠিত ঠিক সে সময়ে গোলাম মোস্তফা সাহিত্যের ধারায় কালজয়ী চেতনা ইসলামকে যুক্ত করে হয়ে উঠেছিলেন মুসলিম রেনেসাঁর নায়ক, খ্যাতি পেয়েছিলেন মুসলিম জাগরণের কবি হিসেবে। গোলাম মোস্তফা ছিলেন একাধারে কবি, প্রাবন্ধিক, ঔপন্যাসিক, জীবনীকার, অনুবাদক, শিশুতোষ লেখক, গীতিকার, সুরকারসহ বহু প্রতিভার অধিকারী। তাঁর সকল পরিচয়েই পরিস্ফুট হয়েছে ইসলাম ও প্রেম। সুবাদে পেয়েছিলেন তৎকালীন প্রেসিডেন্ট পদক ও সিরাত-ই-ইমতিয়াজ খেতাব। বাঙালি মুসলিম জাগরণের ইতিহাসে গোলাম মোস্তফার নামটি স্মরণীয় হয়ে থাকবে চিরকাল ।সিরাতুন নবী হলো এক জীবন্ত আদর্শ, যা মানবমণ্ডলির সাফল্যের ঠিকানা নির্দেশ করে। এর আবেদন অনাগত কিয়ামত পর্যন্ত একই পর্যায়ে থাকবে বিদ্যমান। মহান আল্লাহ্র বাণীতে, “নিশ্চয়ই তোমাদের মধ্যে যারা, আল্লাহ্ সন্তোষ ও শেষ দিবসের (কিয়ামতের) পরিত্রাণ আশা করে এবং আল্লাহ্কে বেশি বেশি স্মরণ করে তাদের জন্য রসুলুল্লাহ-এর মধ্যে রয়েছে উত্তম আদর্শ।” (সুরা আল-আহজাব : ২১)ভাবেনি হযরত সা'দ ইবনে হিশান ইবনে আমের বর্ণনা করেছেন, আমি একবার হযরত আয়েশা (রা.)-এর নিকট গিয়ে বললাম, হে মুসলিম জননী! আপনি আমাকে রসুলুল্লাহ (সা.)-এর চরিত্র সম্পর্কে অবগত করুন। তিনি উত্তরে বললেন, তাঁর (সা.) চরিত্র ছিল কুনজান। তুমি কি কুরআন পাঠ করো না? মহান আল্লাহ্ নিজেই তো বলেছেন, “নিশ্চয়ই আপনি সর্বোত্তম চরিত্রের ওপর প্রতিষ্ঠিত।” (হযরত সা'দ বলেন) আমি বললাম, আমি একটু

বিশেষভাবে জানতে চাচ্ছি। তখন হযরত আয়েশা (রা.) বললেন, তুমি তা করো না। তুমি কি কুরআন পড়োনি? মহান আল্লাহ্ নিজেই তো বলেছেন, “নিশ্চয়ই তোমাদের সবার জন্য আল্লাহর রাসুলের মধ্যে রয়েছে সর্বোতन আদর্শ। আল্লাহ্র রাসুল (সা.) তো বিবাহ করেছেন, তাঁর সন্তানও জন্ম নিয়েছে।” (মুসনাদে ইমাম আহমাদ : ২৪০৮০ )মুসলিম মিল্লাতের বিপথগামিতা গোলাম মোস্তফার হৃদয়ে গভীর বেদনা জাগ্রত করেছিল। তিনি স্বজাতির মুক্তির জন্য সে পথকেই বেছে নিয়েছিলেন, যে পথের নির্দেশনা মহান আল্লাহ্ দিয়েছিলেন। এরশাদ হয়েছে, “হে নবি! আপনি (আপনার উম্মতদের) বলুন, যদি তোমরা আল্লাহকে ভালোবেসে থাকো, তাহলে আমার আনুগত্য করো। আল্লাহ্ তোমাদেরকে ভালোবাসেন, তোমাদের পাপরাশি ক্ষমা করে দিবেন।” (সুরা আলে-ইমরান : ৩১)গোলাম মোস্তফা হৃদয়ের গভীর থেকে কুরআনের মর্মবাণী উপলব্ধি করেছিলেন। তাইতো তিনি তাঁর সুদৃঢ় বিশ্বাস সমস্ত আবেগ-অনুভূতি উজাড় করে দিয়ে নবি জীবনকে মোড়কবদ্ধ করে 'বিশ্বনবী' নামে তুলে ধরেছেন পাঠক সমীপে। গ্রন্থের ছত্রে ছত্রে লেখক তাঁর বিশ্বাস, আবেগ, অনুভূতি, ফুটিয়ে তুলেছেন অত্যন্ত নিষ্ঠার সাথে ।মহান আল্লাহর প্রতি সুদৃঢ় বিশ্বাস, রাসুল (সা.)-এর সুন্নাহ অনুকরণের অদম্য বাসনা, আহলে বাইতের প্রতি নিঃশর্ত ভালোবাসা কবি গোলাম মোস্তফা'র দীর্ঘ পঞ্চাশ বছরের সাহিত্যচর্চার আসল অবলম্বন ছিল, যার স্বাক্ষর 'বিশ্বনবী'র পাতায় পাতায় স্পষ্ট ।?রসুলুল্লাহ (সা.)-এর জীবনের সব থেকে পীড়াদায়ক ঘটনা ছিল উচ্ছ্বল মুমিনিন হযরত আয়েশা (রা.)-এর বিরুদ্ধে ব্যভিচারের অপবাদ। ইতিহাসের এ বাঁকে এসে অনেক লেখকই ইমানিয়্যাতের মানদণ্ডে উত্তীর্ণ হতে পারেননি। গোলাম মোস্তফা সে কাজটি অত্যন্ত চমৎকারভাবে সম্পন্ন করেছেন। তিনি লিখেছেন :এই ঘটনাটি সম্বন্ধে পাঠকের কীরূপ মনে হয়? আল্লাহ্র প্রিয় নবী কেন এই নির্গ্রহ ভোগ করিলেন? হযরত ও তাহার পরিবারবর্গ (আহলে বায়েত) চির-পবিত্র। সর্বপ্রকার কলুষতা হইতে তাঁহারা সম্পূর্ণ মুক্ত। এরূপ হওয়া সত্ত্বেও সতীসাধ্বী আয়েশার নসিবে কেন এই লাঞ্ছনা ঘটিল? বিবি আয়েশা কেউ বা তাহা জানিতে পারিলেন না? জিব্রাইল ফেরেশতাও তাঁহাকে এই মারাত্মক ভুলের কথা জানাইয়া দিতে পারিতেন। তারপর মাসাধিককাল এই ঘটনাটি লইয়া মদিনায় বেশ একটা শোরগোল চলিল, অথচ আল্লাহ্ একদম

Contact Us:
Inside Dhaka:
2-3 working days
Outside Dhaka:
3-5 working days
Cash on Delivery :
Available
Refund Rules:
Within 7 DaysView Policy
Payment: